
ছবি: iStock
Published on
:
1 min read
শুক্রবার, ষষ্ঠীতে কলকাতায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে প্রতিমা দর্শনের জন্য ইতিমধ্যেই অনেক মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছেন। তাই বড় বড় পুজো মণ্ডপ সংলগ্ন রাস্তাগুলিতে কিছুটা যানজট তৈরি হতে পারে বলে জানিয়েছে লালবাজার ট্যাফিক পুলিশ। এ ছাড়া দ্বিতীয় হুগলি ব্রিজেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কোথাও কোথাও সামান্য যানজটের কারণে গাড়ির গতি শ্লথ। শহরে এ দিন কোনও বড় মিছিল নেই। তবে যানজট এড়ানোর জন্য শহরে পণ্যবাহী গাড়ি ঢোকা বন্ধ করা হয়েছে। প্রয়োজনে পরিস্থিতি বুঝে পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে ট্র্যাফিক সূত্রে।
