‘দেশের চলমান সংকট ও ১২ দলীয় জোটের করণীয়’ নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় বিএনপির পল্টন কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদ-এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রী আহম্মদ আজম খান, বিএনপির যুগ্ম মহাসচিব, এড. আবদুস সালাম আজাদ, বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু।
জোটের পক্ষে ১২ দলীয় জোটের মুখপাত্র ও মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ড.মাওলানা মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক লায়ন মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, ইসলামি ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমীন, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাসেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এমএ বাশার, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) র চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, নয়াগণতান্ত্রীক পার্টির চেয়ারম্যান মাস্টার আবদুল মান্নান সহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী আহমেদ জোট নেতৃবৃন্দের সাথে কৌশল বিনিময় করেন ও অতিতের ন্যায় ভবিষ্যতে ও একসাথে পথচলার আশা ব্যাক্ত করেন।
তিনি আরো বলেন, অতিশীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে জোটের নেতৃবৃন্দের সাথে আবার ও বসবেন। এ সময় ৭নভেম্বর নিয়ে জোটের করনীয় নিয়ে আলাপ হয়। ডেংগু প্রতিরোধে সকলকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।
