আজ ২১ অক্টোবর। ১৫২০ সালের আজকের দিনে প্রথম ইউরোপীয় হিসেবে ফার্দিনান্দ ম্যাগেলান প্রশান্ত মহাসাগরে পৌঁছানোর সমুদ্রপথ আবিষ্কার করেন। তার অতিক্রম করা সেই সংকীর্ণ প্রণালীটি পরবর্তীকালে ‘ম্যাগেলান প্রণালি’ নামে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে। তার এই অভিযান ইউরোপীয়দের কাছে নতুন সমুদ্রপথের সম্ভাবনা উন্মোচন করে।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৫২০: পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলান প্রশান্ত মহাসাগরে পৌঁছানোর সমুদ্রপথ খুঁজে পান। তার নামানুসারে প্রণালিটির নাম হয় ম্যাগেলান প্রণালি।
১৭৮৯: ফ্রান্সে গণঅভ্যুত্থান রোধে জাতীয় পরিষদ সামরিক আইন জারি করে।
১৮০৫: ট্রাফালগারের যুদ্ধে ব্রিটিশ অ্যাডমিরাল হোরাশিও নেলসন ফরাসি ও স্প্যানিশ যৌথ নৌবহরকে পরাজিত করেন।
১৮৫৪: ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে ৩৮ জন সেবিকার দলসহ ক্রিমিয়ার যুদ্ধে পাঠানো হয়।
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
১৮৯৫: জাপানি বাহিনীর আক্রমণের মুখে ফরমোজা প্রজাতন্ত্রের (বর্তমান তাইওয়ান) পতন ঘটে।
১৯৪৫: ফ্রান্সের নারীরা প্রথমবারের মতো ভোটাধিকার লাভ করেন।
১৯৫০: চীনের সামরিক বাহিনী তিব্বত দখল করে।
১৯৫৯: স্থপতি ফ্রাঙ্ক লয়েড রাইটের নকশাকৃত বিখ্যাত গুগেনহাইম মিউজিয়াম নিউইয়র্কে চালু হয়।
১৯৬৬: ওয়েলসের অ্যাবারফান গ্রামে কয়লার বর্জ্যের স্তূপ ধসে একটি বিদ্যালয় চাপা পড়ে। এ ঘটনায় ১১৬ শিশুসহ ১৪৪ জন নিহত হয়।
১৯৬৭: ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পেন্টাগন ঘেরাও করেন হাজারো বিক্ষোভকারী।
১৯৭৬: সাহিত্যিক সল বেলো সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
১৯৮৪: তৃতীয়বারের মতো ফর্মুলা ওয়ানের বিশ্ব চ্যাম্পিয়ন হন নিকি লাউডা।
২০১৩: কানাডা নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাইকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে।
জন্ম
১৪৪৯: জর্জ প্ল্যান্টাজেনেট, ক্ল্যারেন্সের ডিউক।
১৮৭৭: অসওয়াল্ড অ্যাভেরি, মার্কিন জীবাণুবিজ্ঞানী।
১৮৯১: লিও বার্নেট, মার্কিন বিজ্ঞাপন বিশেষজ্ঞ।
১৯৩৭: ফারুক আবদুল্লাহ, ভারতীয় রাজনীতিবিদ।
মৃত্যু
১৯৬৯: জ্যাক কেরুয়াক, মার্কিন ঔপন্যাসিক।
১৯৮৪: ফ্রাঁসোয়া ত্রুফো, ফরাসি চলচ্চিত্র পরিচালক।
১৯৯৫: শ্যানন হুন, মার্কিন সংগীতশিল্পী।
২০০৬: স্যান্ডি ওয়েস্ট, মার্কিন সংগীতশিল্পী ও ড্রামার।
২০১১: এডমুন্ডো রস, ত্রিনিদাদীয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক।
