
ODI-তে নয়া নজির জো রুটেরছবি: X
Published on
:
1 min read
ODI ক্রিকেটে নয়া নজির গড়লেন অভিজ্ঞ ক্রিকেটার জো রুট। ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে ৮০০০ রানের গণ্ডি পার করলেন তিনি। ১৮৬তম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ৬৬ বলে ৬৯ রানের ঝকঝকে ইনিংসে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন রুট। এখনও পর্যন্ত ১৯৭টি ODI খেলে তাঁর সংগ্রহ ৮০০৫ রান। ব্যাটিং গড় ৫০.৬৬ এবং স্ট্রাইক রেট ৮৭.৮৩।
