গল্প : আম আঁটির ভেঁপু
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। গঙ্গা-যমুনা খেলার জন্য অপু কী হাতে নিল?
ক) মার্বেল খ) বল
গ) খাপরা ঘ) বাঁশি
২। দুর্গা অপুকে মুখ মুছে ফেলতে বলল কেন?
ক) বাবার ভয়ে
খ) মায়ের ভয়ে
গ) মুখ পরিষ্কার রাখতে
ঘ) হাবা ছেলে বলে
৩। চার পয়সা দাম নিচের কোনটি?
ক) কাঠের ঘোড়ার
খ) ভেঁপু-বাঁশির
গ) বানের
ঘ) ভাঙা ডালার
৪। অপুর পিস্তলের দাম কত ছিল?
ক) দুই পয়সা
খ) তিন পয়সা
গ) চার পয়সা
ঘ) পাঁচ পয়সা
৫। দুর্গা চুপি চুপি বাড়িতে প্রবেশ করতে চায় কেন?
ক) অপুর ভয়ে
খ) বাবার ভয়ে
গ) মায়ের ভয়ে
ঘ) প্রতিবেশীর ভয়ে
৬। হরিহরের পুত্র কোথায় বসে খেলা করছিল?
ক) উঠানে
খ) রোয়াকে
গ) মাঠে
ঘ) ঘরে
৭। অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বর কেমন ছিল?
ক) ভয়ংকর
খ) সতর্কতামিশ্রিত
গ) ক্ষীণ
ঘ) ধীর
৮। দুর্গার বয়স কত বছর হলো?
ক) ৯-১০ বছর
খ) ১০-১১ বছর
গ) ১২-১৩ বছর
ঘ) ১৪-১৫ বছর
৯। দুর্গা আম খাওয়ার জন্য অপুকে কী আনতে বলল?
ক) বাটি খ) থালা
গ) বোতল ঘ) নুন
১০। দুর্গাদের বাড়ির চারপাশে কী রয়েছে?
ক) গাছ খ) ঘরবাড়ি
গ) কাঁঠালগাছ ঘ) জঙ্গল
১১। নীলমণি রায়ের সঙ্গে হরিহর রায়ের সম্পর্ক কী?
ক) আত্মীয় খ) দাদা
গ) জ্ঞাতি-ভ্রাতা ঘ) বন্ধু
১২। হরিহর রায়ের বাড়ি থেকে ভুবন মুখুয্যের বাড়ি যেতে কত সময় লাগে?
ক) দুই মিনিট
খ) তিন মিনিট
গ) চার মিনিট
ঘ) পাঁচ মিনিট
১৩। উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল?
ক) আমতলা
খ) বটতলা
গ) কাঁঠালতলা
ঘ) জামতলা
১৪। হাঁক পাড়ছিল কে?
ক) দুর্গা খ) অপু
গ) মা ঘ) বাছুর
১৫। আজকাল হরিহর কী কাজ করে?
ক) কৃষি
খ) গোমস্তার
গ) দারোয়ানের
ঘ) সেবকের
১৬। ‘আম আঁটির ভেঁপু’ গল্পে কোন মাসের রোদের কথা উল্লেখ আছে?
ক) বৈশাখ খ) আষাঢ়
গ) ভাদ্র ঘ) চৈত্র
১৭। হরিহর কত টাকা বেতন পান?
ক) আট টাকা
খ) নয় টাকা
গ) দশ টাকা
ঘ) এগারো টাকা
১৮। ‘রোয়াক’ শব্দের অর্থ কী?
ক) উঠান খ) ঘর
গ) মাঠ ঘ) বারান্দা
১৯। ‘রোসা রোসো’ শব্দের অর্থ কী?
ক) থাম থাম
খ) আস্তে আস্তে
গ) ধীরে ধীরে
ঘ) যা যা
২০। ‘আম আঁটির ভেঁপু’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
ক) ইছামতি
খ) আরণ্যক
গ) অপরাজিত
ঘ) পথের পাঁচালী
২১। অপু রোয়াকে বসেছিল কেন?
ক) খাওয়ার জন্য
খ) খেলা করার জন্য
গ) দিদির জন্য
ঘ) মায়ের জন্য
২২। কীসের অভাবে হরিহরের বাড়িটা অনেক দিন মেরামত হয় না?
ক) সময়ের অভাবে
খ) অর্থের অভাবে
গ) মানুষের অভাবে
ঘ) কাঠের অভাবে
২৩। দুর্গা মালাটা নীলমণি রায়ের বাড়িতে ছুড়ে মারল কেন?
ক) হিংসা করে
খ) মায়ের ভয়ে
গ) অপুর কারণে
ঘ) বাবার কারণে
২৪। স্বর্ণ গোয়ালিনী আসার কারণে আমের প্রসঙ্গটি চাপা পড়ে গেল কেন?
ক) ব্যস্ততার কারণে
খ) লোকচক্ষুর ভয়ে
গ) দুধ দোহনের কারণে
ঘ) বাছুরের কারণে
২৫। মায়ের ডাক শুনে দুর্গা কোথায় দাঁড়িয়ে আম গিলতে লাগল?
ক) আমতলায়
খ) জামতলায়
গ) কাঁঠালতলায়
ঘ) বটতলায়
উত্তর: ১. গ, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. খ, ৮. খ, ৯. ঘ, ১০. ঘ, ১১. গ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. ঘ, ১৭. ক, ১৮. ঘ, ১৯. ক, ২০. ঘ, ২১.খ, ২২. খ, ২৩. খ, ২৪. খ, ২৫.গ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর
