নিজস্ব প্রতিবেদক · ২১ অক্টোবর, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন
সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৩০টি যানবাহন জব্দ করা হয়েছে। এ ছাড়া ৪৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে এসএমপি জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকা ২৬ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, জুয়াড়ি এবং বিনা পরোয়ানায় ও মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন বলে ফেসবুক পোস্টে উল্লেখ করে এসএমপি।
অন্যদিকে, একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে মোট ৭৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় বলেও পোস্টে জানিয়েছে এসএমপি। এর মধ্যে ৪৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৩০টি যানবাহন আটক করা হয়।
ফেসবুক পোস্টে এসএমপি লেখে, "আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হচ্ছে। নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।"
গুগলে আমাদের খবর পেতে
