অসুস্থ শিল্পী যোগেন চৌধুরীছবি: সংগৃহীত
Published on
:
1 min read
বর্ষীয়ান শিল্পী যোগেন চৌধুরীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বিগত ১৪ মাস ধরে রক্তের বিরল ধরনের ক্যান্সারে আক্রান্ত শিল্পী। পাশাপাশি মূত্রনালির গুরুতর সংক্রমণ এবং শরীরে সেপসিসের উপসর্গ নিয়ে বর্তমানে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন। শিল্পীর বয়স বর্তমানে ৮৭। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শিল্পীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ তৈরি হয়েছে শিল্পানুরাগী ও সাংস্কৃতিক মহলে।
দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে রক্তের ক্যান্সারের চিকিৎসা চলছে শিল্পীর। চিকিৎসক তুফানকান্তি দোলাইয়ের তত্ত্বাবধানে ন’টি কেমোথেরাপি হয়েছে তাঁর। তবে বয়সের কারণে ক্যান্সারের বিরুদ্ধে এই লড়াই সহজ হয়নি। চিকিৎসা চললেও, শিল্পীর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলেই জানা গিয়েছে।
