দীর্ঘদিন কর্মহীন থাকার পর কর্মসংস্থানের আশায় সুনামগঞ্জের তাহিরপুরের নদীনির্ভর শ্রমিকেরা
আল আমিন কবির, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৮:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
যাদুকাটা নদীতে আবার কাজ শুরুর খবরে কর্মসংস্থানের আশায় শ্রমিক ও ব্যবসায়ীরা।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দীর্ঘদিন বন্ধ থাকার পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে আবারও কাজ শুরুর খবরে স্বস্তি ফিরেছে শ্রমজীবী ও ব্যবসায়ী পরিবারগুলোর মধ্যে। আগামী শনিবার থেকে নদীতে কাজ করার সুযোগ মিলবে বলে জানা গেছে। শুক্রবার থেকে নদী খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।
যাদুকাটা নদী তাহিরপুর উপজেলার বহু শ্রমিকের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান উৎস। নদীতে কাজ বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে পড়েছেন নদীনির্ভর শ্রমিকেরা। এতে তাঁদের পরিবারে আর্থিক সংকট দেখা দিয়েছে। পাশাপাশি নদীকেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরাও ক্ষতির মুখে পড়েছেন।
নদীটি আবার চালুর খবরে শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। শনিবার থেকে কাজ শুরু হলে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এতে দীর্ঘদিনের আর্থিক সংকট কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
তবে নদীতে কাজ শুরুর সিদ্ধান্ত ও কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।

