জেসিআই বাংলাদেশ-এর উদ্যোগে ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টিওওয়াইপি) অব বাংলাদেশ ২০২৬’ গালা অনুষ্ঠান শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
বায়োবিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের প্রেজেন্টিং স্পনসরশিপ এবং রিদমের সহযোগিতায় আয়োজিত এই গালা অনুষ্ঠানে সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নকারী এবং বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে অনুপ্রেরণা জোগানো অসাধারণ তরুণ-তরুণীদের সাফল্য, অদম্য মনোবল ও অবদানকে উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী ও সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দ এবং জেসিআই বাংলাদেশ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এ আয়োজনের মধ্য দিয়ে অসাধারণ প্রতিভাবান তরুণদের স্বীকৃতি প্রদানের পাশাপাশি নেতৃত্ব, সাফল্য এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টির চেতনাকে উদ্যাপন করা হয়।
জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি ও পুরস্কারপ্রাপ্তদের স্বাগত জানান। অনুষ্ঠানের উপদেষ্টা এরফান হক এবং ইভেন্ট ডিরেক্টর শেখ মতিউর রহমান ও জাফির শাফি অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
টিওওয়াইপি বাংলাদেশ ২০২৬-এর পুরস্কারপ্রাপ্তরা
এ বছর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টিওওয়াইপি) বাংলাদেশ ২০২৬’ পুরস্কার অর্জন করেছেন ১০ জন কৃতী তরুণ-তরুণী। তারা হলেন—
ডা. সুনসিলা জাবরিন প্রিয়াঙ্কা, এমপি (মানবিক নেতৃত্ব), মোহাম্মদ মহসিন (নৈতিক নেতৃত্ব), সামানজার সাঈদ (সংস্কৃতি), আমিদ সাকিফ খান (ব্যবসায়িক সাফল্য), লিসা সাহা (একাডেমিক নেতৃত্ব), কাজী আশিকুর রাসুল (উদ্যোক্তা), মোহাম্মদ জহিরুল ইসলাম (স্বেচ্ছাসেবামূলক নেতৃত্ব), আফেইদা খন্দকার (ক্রীড়াক্ষেত্র), মো. রাসেল বিন আহাদ (অর্থনৈতিক উন্নয়ন), আফসান আরা বিন্দু (ব্যক্তিগত সাফল্য) অসামান্য অবদানের জন্য।
অনুষ্ঠানের সিলভার স্পনসর হিসেবে ছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, কার্টিভেল, মিউচুয়াল লজিস্টিকস সলিউশন, ইংলিশ থেরাপি, সেভেন সিজ শিপিং লাইনস, ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং রেড কার্পেট। ক্রিয়েটিভ পার্টনার ছিল সিঙ্গুলারিটি লিমিটেড, কফি পার্টনার ক্রিমসন কাপ, গিফট পার্টনার ক্রাফটিমান, রিফ্রেশমেন্ট পার্টনার জেফির ও ল্যামবার্ট এবং ফ্যাশন পার্টনার ছিল হারমিজন।
