সংবাদ · সাধারণ
সাজেকে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে অবরোধ
২৪/১০/২০২৬

রাঙামাটির সাজেকে ঘটে যাওয়া সশস্ত্র হামলার প্রতিবাদ এবং তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ‘ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠনের ডাকে খাগড়াছড়িতে সর্বাত্মক অবরোধ পালিত হচ্ছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ভোর পাঁচটা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি চলবে দুপুর পর্যন্ত।অবরোধের কারণে শনিবার সকাল থেকে খাগড়াছড়ি বাস টার্মিনাল থেকে ঢাকাসহ দেশের অন্য কোনো অঞ্চলের উদ্দেশ্যে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ সড়কগুলোতেও যানবাহন চলাচল অনেকটা বন্ধ রয়েছে। আকস্মিক এই যান চলাচলের স্থবিরতায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও সাজেকগামী অসংখ্য পর্যটক।সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার তৎপরতার কারণে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে জেলা শহরের ফায়ার সার্ভিস এলাকায় সকালে পিকেটিংয়ের চেষ্টা করা হলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সটে পড়ে পিকেটাররা।ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, 'অবরোধকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। মোড়ে মোড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।'
মূল প্রতিবেদনে যান ↗