সিলেট ভয়েস ডেস্ক · ১১ অক্টোবর, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সজীব আলী পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম বক্স দুদু বলেন, সব দলের সমর্থকরা শ্রমিক নেতা হতে পারেন। কিন্তু শ্রমিকদের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের ন্যায় আন্দোলন-সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
হুমায়ূন কবির খান জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পরিবহন খাতকে সুন্দরভাবে সাজানোর জন্য কাজ করছে। ইতিমধ্যে সরকার পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন যৌক্তিক দাবি বাস্তবায়ন করছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ ময়নুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ কবীর আহমেদ মিঠু, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ও কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল হুদা, হবিগঞ্জ জেলা ম্যাক্সি মালিক সমিতির সভাপতি জেকে গাফ্ফার, হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির মিয়া ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাব উদ্দিন এবং জেলা অটোরিকশা, অটো টেম্পু ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন মিয়া।
এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি সাইদুর রহমান ও শাহ হাবিবুর রহমান জীতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহসাধারণ সম্পাদক শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক বেলায়েত মিয়া, কোষাধ্যক্ষ আহমেদ চৌধুরী ছায়েদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আছাব উদ্দিন এবং শ্রম ও কল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ।
সভা শেষে সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনের জন্য চার সদস্যের নির্বাচন কমিশন ঘোষণা করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে হবিগঞ্জ জেলা ম্যাক্সি মালিক সমিতির সভাপতি জেকে গাফ্ফারকে। কমিশনের অন্য সদস্যরা হলেন জেলা শ্রমিক দলের সভাপতি এম ইসলাম তরফদার তনু, অ্যাডভোকেট ফারুক আহমেদ এবং বৃন্দাবন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবিদুর রহমান রাকিব।
গুগলে আমাদের খবর পেতে
