মুন্সীগঞ্জের সিরাজদিখানে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লং মার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভায় সাংগঠনিক পরিকল্পনা, দায়িত্ব বণ্টন ও কর্মসূচি বাস্তবায়নে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লং মার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখার আমীর মাওলানা কবির হোসাইনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মোঃ ওয়াসিম মিয়া।
সভায় আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লং মার্চ বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক পরিকল্পনা, দায়িত্ব বণ্টন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় লং মার্চ সফল করতে দায়িত্বশীলদের মধ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয় এবং সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভায় নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
