Toyota Glanza Facelift Edition
Published on
:
1 min read
ভারতের বাজারে জনপ্রিয় Toyota Glanza-র Facelift Edition লঞ্চ করল সংস্থা। পাঁচটি ভ্যারিয়েন্টে লঞ্চ হওয়া এই গাড়ির ডিজ়াইনে একাধিক পরিবর্তন করা হয়েছে। এর পাশাপাশি, গাড়িতে নতুন ইঞ্জিনও ব্যবহার করা হয়েছে। রয়েছে একাধিক নতুন ফিচারও।
ইঞ্জিন
নতুন Toyota Glanza-তে রয়েছে ১.২ লিটার থ্রি-সিলিন্ডার ন্যাচারালি অ্যাস্পিরেটেড ইঞ্জিন। CNG এবং পেট্রল উভয় ভ্যারিয়েন্টেই এই গাড়িটি উপলব্ধ। রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল এবং ৫ স্পিড অটোম্যাটিক গিয়ারবক্স। পেট্রল ইঞ্জিনে ৮৩ Bhp পাওয়ার এবং ১১২ Nm টর্ক উৎপন্ন হয়। CNG ইঞ্জিন থেকে ৭০ Bhp পাওয়ার এবং ১০২ Nm টর্ক উৎপন্ন হয়।
ডিজ়াইন
গাড়ির সামনে এবং পেছনে নতুন ডিজ়াইনের গ্রিল ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি, LED ফগল্যাম্পের ডিজ়াইনেও পরিবর্তন করা হয়েছে। স্থান পরিবর্তন হয়েছে Toyota-র লোগোরও। গাড়ির মাথায় একটি নতুন Shark Finn Antenna ব্যবহার করা হয়েছে। এ ছাড়া, আগের মতোই ১৬ ইঞ্চির অ্যালয় হুইল, ক্রোম ডিজ়াইন, LED টেল ল্যাম্প রয়েছে গাড়িতে।
ফিচার
গাড়িতে নতুন Level 2 ADAS যোগ করা হয়েছে। এ ছাড়াও, নতুন Ventilated Seat, Wireless Phone Charger এবং Clarion-এর নতুন ৪টি স্পিকারের অডিয়ো সেটআপ ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি, আগের মতোই Analogue Instrument Cluster, ৯ ইঞ্চির ইনফোটেনমেন্ট সিস্টেম, Climate Control, 360 ডিগ্রি ক্যামেরা-সহ নানা আধুনিক ফিচার থাকছে।
দাম
ভারতের বাজারে গাড়িটি E, S, G, V এবং V(O) — এই পাঁচ ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম শুরু ৬.৯৯ লক্ষ টাকা থেকে।
