গোলাপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ হাজার টাকা মূল্যের ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আকাশ মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম আবু মুসার নেতৃত্বে পৌর সদরের উত্তর রনকেলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আকাশ মিয়া উপজেলার পৌর সদরের টিকরবাড়ী এলাকার মৃত আকবর আলীর ছেলে।
আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছবেদ আলী।
