সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় চন্দনাইশ উপজেলার ৬৩ হাজার পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। প্রাথমিক পর্যায়ে চন্দনাইশ পৌরসভায় এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য পৌরসভা ও ইউনিয়নেও তথ্যসংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা।
আলোচনা পর্ব শেষে তথ্যসংগ্রহ কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের হাতে ডিজিটাল ট্যাব তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ। এসব ডিভাইস ব্যবহার করে মাঠপর্যায়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থা যাচাই এবং নির্ভুল তথ্যভান্ডার তৈরির মাধ্যমে সরকারি কল্যাণমূলক কর্মসূচির জন্য উপযুক্ত পরিবারগুলোকে চিহ্নিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
চন্দনাইশের ৬৩ হাজার পরিবারের তথ্য সংগ্রহের এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিবারগুলোর আর্থসামাজিক পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে সরকারি সহায়তা কার্যক্রম পরিচালনায় উপযুক্ত পরিবার শনাক্তকরণে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
The post চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহ শুরু, আওতায় আসছে ৬৩ হাজার পরিবার appeared first on ভোরের চেতনা.
