নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সুশৃঙ্খলভাবে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসচ্ছল পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য-সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, নাগেশ্বরী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম হাবিবুর রহমান হাবু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক। এ ছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সমাজের অসচ্ছল ও প্রান্তিক মানুষ যেন আনন্দ ও উৎসাহের সঙ্গে এ উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সবাই যেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগী নারীরা। এ সময় তাঁরা এই সহায়তার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
The post নাগেশ্বরীতে অসচ্ছল হিন্দু পরিবারের নারীদের মাঝে প্রধানমন্ত্রীর দুর্গাপূজার উপহার বিতরণ appeared first on ভোরের চেতনা.
