তামাবিল ইমিগ্রেশন গিয়ে ভারতে পালানোর সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ বাংলাদেশ থেকে ভারত যেতে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে গেলে সেখানে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তামাবিল ইমিগ্রেশন পুলিশ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক জেলার গোয়াইনঘাট থানা আওতাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির পুলিশ, ইমিগ্রেশন পুলিশ ও জৈন্তাপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। অন্য কোনো আইনী সমস্যা আছে কি না তাও দেখা হচ্ছে।’
এর আগেও তিনি ভারতে পালানোর চেষ্টা করলে জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকায় জনতার হাতে অবরুদ্ধ হন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওয়াইএফ/০১
