প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাউনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয় এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল চন্দ্র মণ্ডল জানান, এ ঘটনায় কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১০, তারিখ ২০ অক্টোবর ২০২৬। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি খলিলুর রহমানকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এদিকে, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
The post কাউনিয়ায় এনজিও কর্মকর্তা হত্যায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার appeared first on ভোরের চেতনা.
