হঠাৎ বুকের ব্যথা নিয়ে এভার কেয়ার হাসপাতালে সিসিইউ-তে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান। বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন-এমপি আব্দুল মঈন খানকে দেখতে গিয়েছিলেন। তিনি তাদের পরিবার-দল ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।
