কালবেলা · রাজনীতি
উদ্দেশ্য ভোগান্তিহীন যাত্রা, সেটাই নিশ্চিত করতে চাই: নৌপ্রতিমন্ত্রী
১৫/১০/২০২৬

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, আসন্ন দুর্গাপূজার লম্বা ছুটি উপলক্ষে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। যাত্রী ও যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে নৌরুট সরেজমিনে পরিদর্শন করছি। আমাদের সরকারের উদ্দেশ্য ভোগান্তিহীন যাত্রা। আমরা সেটাই নিশ্চিত করতে চাই।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আকস্মিক দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
ঘাট পরিদর্শনের একপর্যায়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারি রোরো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। ওই ফেরিতে কর্মরত অনেকেই অনুপস্থিত এবং উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলার বিষয় পরিলক্ষিত হয়।
এ সময় প্রতিমন্ত্রী দায়ীদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিআইডব্লিউটিসির পরিচালক মো. আশিকুজ্জামানকে। এছাড়া দৌলতদিয়া ফেরি ঘাটের নানা সমস্যা চিহ্নিত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, চলাচলকারী ফেরিতে কিছু অনিয়ম নজরে এসেছে। সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।
মূল প্রতিবেদনে যান ↗