জুড়ীতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘেœ উদ্যাপন এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে বিজিবি। এ উপলক্ষে সীমান্তে টহল ও নজরদারি জোরদারের পাশাপাশি পূজাম-পে নিরাপত্তায় অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়। একই সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কার্যক্রম অব্যাহত রয়েছে। রোববার ডাকটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার এলবিনটিলা চা-বাগানের পূজাম-পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।