বান্দরবান স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ কার্যবর্ষের আংশিক কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সভাপতি হিসেবে উসাইন মারমা, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মেইখিচিং খেয়াং এবং সহ-সভাপতি হিসেবে সানিয়াত বিন জোয়াইর্দ ও শাহনেওয়াজ আল হাসানের নাম উল্লেখ করা হয়েছে।
কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রহমান অর্ক, সহ-সাধারণ সম্পাদক হিসেবে আজিজুল হাকিম চৌধুরী রিফাত, মো. শওয়াইবুল ইসলাম, অঙ্কিতা চক্রবর্তী, আনোয়ার হোসেন, রিদ্যুমানুল ইসলাম, জয় মারমা, কংহুই ওয়াং মারমা, মেহেদী হাসান অভয়, ইকরাম বিন কায়েস, ফাহিম উদ্দিন ও রাকিবুল নাঈম দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোতাহিনা জান্নাত স্বর্ণা, মো. হাসান, শাহকাওয়াত শফিক ও আল মাসরুরের নাম ঘোষণা করা হয়েছে। অর্থ সম্পাদক হিসেবে জাহিদ উদ্দিন, দপ্তর সম্পাদক হিসেবে তানজিল আরেদীন, প্রচার সম্পাদক হিসেবে অং চাই সিং এবং ক্রীড়া সম্পাদক হিসেবে রোমান জয় তঞ্চঙ্গ্যার নাম রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনটির কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিটি অনুমোদনের ক্ষেত্রে শিক্ষক উপদেষ্টা হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নাট্যকলা বিভাগের শিক্ষক মাসুমা হক স্বাক্ষর করেন। এ ছাড়া সংগঠনের সভাপতি মো. মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক আবু তালহা (জুবায়ের) অনুমোদন প্রক্রিয়ায় স্বাক্ষর করেন।
বান্দরবান স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি উসাইন মারমা বলেন, “আমাদের এই সংগঠন শুধু একটি শিক্ষার্থী সংগঠন নয়, বরং বান্দরবান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নতুন কার্যনির্বাহী কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করা এবং শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো আমাদের অন্যতম লক্ষ্য। সংগঠনের সব সদস্যকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন গড়ে তুলতে চাই। এ ক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বান্দরবানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা, সাংস্কৃতিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধ জোরদারে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
