মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:শিশু বিয়ে আর নয় কন্যা করবে বিশ্বজয়- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ। সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং সমাজে মেয়েশিশুর নিরাপদ পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
অনুস্ঠানে উপজেলা তথ্য আপা শারমিন আকতার এর সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রবীন্দ্রনাথ বিশ্বাস। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো আরিফুল ইসলাম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু,রওশন আরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা রাণী মিস্ত্রি, সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম,শিক্ষার্থী শারমীন সুলতানা, নাসরিন সুলতানা প্রমূখ।
উপস্থিত বক্তারা বলেন, কন্যাশিশুরা সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং সমান অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ ও বৈষম্য প্রতিরোধের পাশাপাশি কন্যাশিশুদের আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
The post মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা appeared first on সকালের খবর ২৪.
