ঐশ্বর্য রাই বচ্চনছবি: সংগৃহীত
Published on
:
1 min read
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। তাঁর সৌন্দর্য, অভিনয় এবং ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তিনি ঐশ্বর্য রাই বচ্চন। সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা বিপুল হলেও, অন্যদের প্রোফাইল অনুসরণ করার ক্ষেত্রে বেশ সংযত অভিনেত্রী। ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন দেড় কোটিরও বেশি মানুষ। কিন্তু তিনি নিজে কাকে ফলো করেন জানেন?
এই তালিকায় রয়েছেন মাত্র একজন। আর সেই বিশেষ মানুষটি হলেন তাঁর স্বামী, অভিনেতা অভিষেক বচ্চন। ঐশ্বর্য রাই বচ্চনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলে একটি বিষয় নজর কাড়ে। নিজের কাজ, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া, ফ্যাশন ও পরিবারের বিশেষ মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। ২০২৪ সালের অক্টোবরের একাধিক প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছিল, ইনস্টাগ্রামে একমাত্র অভিষেক বচ্চনকেই ফলো করেন ঐশ্বর্য।
এই তথ্য নতুন করে আলোচনায় আসার অন্যতম কারণ, গত কয়েক বছর ধরে ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে সমাজমাধ্যমেও বিস্তর আলোচনা হয়েছে। তবে এই জল্পনা নিয়ে দু’জনের কেউই প্রকাশ্যে বিচ্ছেদের কোনও ঘোষণা করেননি।
