ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (পাস) পরীক্ষা-২০২৫ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর)। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রের প্রতিটি কক্ষ, অভ্যন্তরীণ এলাকা এবং পরীক্ষার্থীদের যাতায়াতের পথে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি, পরীক্ষা চলাকালে এসব ক্যামেরা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা কার্যকর করতে সব কেন্দ্রের সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ইআবির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়টি সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টকে জানানো হয়।
আরও বলা হয়, দেশব্যাপী একযোগে ৩৪২টি কেন্দ্রে শুরু হতে যাচ্ছে। এ পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে গ্রহণ এবং পরীক্ষার সার্বিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও ইআবি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে ও কেন্দ্রের অভ্যন্তরে পরীক্ষার্থী চলাচলের পথে সিসি ক্যামেরা স্থাপন এবং পরীক্ষা চলাকালীন সময়ে তা সচল রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।