Published : 12 Oct 2026, 03:42 PM
Updated : 12 Oct 2026, 03:42 PM
‘শতকেই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে নতুন আমানত পণ্য ‘এবি সেঞ্চুরি’ চালু করার কথা জানিয়েছে এবি ব্যাংক।
চট্টগ্রাম নগরীর স্থানান্তরিত দেওয়ানহাট শাখায় সম্প্রতি চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এ পণ্য উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এবি ব্যাংক বলছে, নতুন পণ্যটি গ্রাহকদের আকর্ষণীয় মুনাফার পাশাপাশি একশ দিনেই সর্বোচ্চ রিটার্ন সুবিধা দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান এবং উপব্যবস্থাপনা পরিচালক ইতেখার এনাম আওয়াল।
