রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই সামগ্রী বিতরণ করা হয়
সংবাদ বিজ্ঞপ্তি · ১২ অক্টোবর, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন
সিলেট নগরীর গোয়াবাড়ী বাজারে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মধ্যে রিকশা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে সংগঠনের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। তিনি বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করাই মহৎ উদ্যোগ। নিঃস্বার্থে যারা মানবসেবা ও কল্যাণমূলক কাজ করেন, তারাই প্রকৃত দেশপ্রেমিক। পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়, যার মাধ্যমে উপকারভোগীরা কর্মসংস্থানের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বনির্ভর প্রকল্পের আওতায় মুসলিম চ্যারিটি ও আইডিয়ার যৌথ উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাংবাদিক আফতাব চৌধুরী, দৈনিক পুণ্যভূমির সম্পাদক আবু তালেব মুরাদ, ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, প্রবীণ হিতৈষী সংঘ জরা বিজ্ঞানের সভাপতি জামিল আহমদ চৌধুরী, সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভাপতি জি ডি রুমু, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের (জিডিএফ) মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান এবং ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ফজলুর রহমান ফজলু।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ।
গুগলে আমাদের খবর পেতে
