রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন
নিজস্ব প্রতিবেদক :: own-reporterরাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় মুক্তা (৪০) নামের অপর এক নারীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মোহাম্মদপুর থানা-পুলিশ। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।
বর্তমানে নিহত দুই নারীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে এবং নিহতদের বিস্তারিত পরিচয় কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বাংলাদেশ জার্নাল/ওএফ
