রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি উপজেলা প্রশাসন। সোমবার (১৯ অক্টোবর) এ মাহফিল হওয়ার কথা ছিল। এ ঘটনায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগ যা করতো, তা এখন করছে বিএনপি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যা করতো, তা এখন করছে বিএনপি। সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, ওয়াজ মাহফিল করতে দেওয়া হচ্ছে না আমীর হামজা এমপিকে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘লাখো ভোটে নির্বাচিত এমপিকে ঠেকাতে না পেরে ওয়াজ মাহফিলের অনুমতি বাতিল করা হয়েছে। বিএনপির মুফতিদের তাফসির মাহফিল করার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ এ ধরনের কাজ করেছে বলেও সতর্ক করেন তিনি। রাজশাহীর সম্মেলন বন্ধ করে দেওয়ার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের পথ থেকে ফিরে আসুন।’
তিনি আরও বলেন, ‘মাদরাসাগুলোর ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া হয়েছে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে। সরকার ফ্যাসিবাদী চিন্তায় দলীয় লোকদের বসাতে কমিটি ভেঙে দিয়েছে। গত ১৭ বছর শেখ হাসিনা এ পথেই হেঁটেছেন, পরে দিল্লি চলে গেছেন বলেও রিজভীকে স্মরণ করিয়ে দেন গোলাম পরওয়ার।’
এসএনআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
