মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের উদ্যোগে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত আন্তঃ ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে হঠাৎ আতঙ্ক ও দ্যা রাফানিয়া একাদশের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।
সোমবার বিকেলে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধে রাকিবুলের গোলে এগিয়ে যায় দ্যা রাফানিয়া একাদশ। এরপর ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে করিম হঠাৎ আতঙ্কের পক্ষে গোল করে সমতা ফেরান।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতায় খেলাটি শেষ হয়।
The post চাঁদবিলে আন্তঃ ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ ড্র appeared first on Meherpur News.
