- ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
লুধিয়ানা: ঘরের মাঠে রুদ্ধশ্বাস জয় দিয়ে আইএসএলের অভিযান শুরু করল পাঞ্জাব এফসি। বুধবার ওড়িশা এফসিকে ২-১ ব্যবধানে হারাল তারা। মেসি বাউলির শেষ মুহূর্তের লক্ষ্যভেদে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পাঞ্জাব। জোড়া গোলে ম্যাচের নায়কও তিনিই। ওড়িশার হয়ে স্কোরশিটে নাম তোলেন থইবা সিং। ঘরের মাঠে প্রথম মিনিটে লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ পাঞ্জাব। দুই দলই একাধিক সুযোগ নষ্ট করে। তবে সংযোজিত সময়ে জাল কাঁপিয়ে জয় নিশ্চিত করেন মেসি।
