কুষ্টিয়ার লালন আঁখড়াবাড়িতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফের মাদকবিরোধী অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ অভিযানে প্রায় দুই শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সদস্যরা অংশ নেন।
জানা গেছে, আসন্ন লালন উৎসবকে সামনে রেখে আখড়াবাড়ি এলাকাকে মাদকমুক্ত ও নিরাপদ করতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুমারখালী থানা পুলিশ, জেলা ডিবি পুলিশ, র্যাব ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের সময় লালন মাঠ, আখড়ার আশপাশের দোকানপাট, ভবঘুরে ও সন্দেহভাজনদের আস্তানায় তল্লাশি চালানো হয়।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “লালন মেলা মানেই দেশ-বিদেশের হাজারো মানুষের সমাগম। এই সুযোগে কিছু অসাধু চক্র মাদক ব্যবসা করে। আমরা মাঠকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালাচ্ছি। আজকের অভিযানে আমরা ব্যাপক তল্লাশি করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।” বিস্তারিত দেখুন ভিডিওতে....
সংশ্লিষ্ট সংবাদ: মাদকবিরোধী অভিযান
১৯ সেপ্টেম্বর ২০২৬
১৫ আগস্ট ২০২৬
২১ জুন ২০২৬
