চেন্নাই বিমানবন্দরের ফ্লাইটে বোমা আতঙ্ক। যার জেরে প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে টেকঅফ করে গোয়াগামী ইন্ডিগোর একটি ফ্লাইট। সোমবার বিকেলে হুমকি পাওয়ার পরেই বিশেষ সতর্কতা জারি করা হয় ওই ফ্লাইটে। সমস্ত যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে শুরু হয় তল্লাশি। কিন্তু তল্লাশিতে কিছুই মেলেনি। অবশেষে ফ্লাইটকে ওড়ার অনুমতি দেন বিমানবন্দরের সুরক্ষা আধিকারিকরা।
একনজরে
চেন্নাই বিমানবন্দরে বোমা হুমকির জেরে গোয়াগামী ইন্ডিগোর একটি ফ্লাইট প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে ছাড়ে।
সোমবার বিকেলে বোমা হুমকির বার্তা পাওয়ার পর ফ্লাইটে বিশেষ সতর্কতা জারি করা হয়।
নিরাপত্তার স্বার্থে সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে তল্লাশি শুরু হয়।
‘বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি’ (বিটিএসি) জরুরি ভিত্তিতে হুমকির বিষয়টি খতিয়ে দেখে।
পরীক্ষার জন্য ফ্লাইটটিকে বিমানবন্দরের নির্দিষ্ট এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।
নিরাপত্তারক্ষীরা বিমানে তল্লাশি চালানোর পাশাপাশি অ্যান্টি-স্যাবোটাজ পরীক্ষা করেন।
তল্লাশিতে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।
ইন্ডিগোর ফ্লাইটটি বিকেল ৫টা ৪০ মিনিটে চেন্নাই থেকে টেকঅফের কথা ছিল। কিন্তু বোমার হমকি আসার পরে জরুরি ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে ‘বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি’ (বিটিএসি)। এর পরে পরীক্ষা করতে যাত্রীদের নামিয়ে ফ্লাইট দ্রুত একটি নির্দিষ্ট এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।
নিরাপত্তা রক্ষীরা ফ্লাইট তল্লাশি ও অ্যান্টি-স্যাবোতাজ পরীক্ষা শুরু করেন। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, তল্লাশি শেষে কোনও বিস্ফোরক না মেলায় রাত ৯টা ২০ মিনিটে ফ্লাইট পুনরায় বিমানসংস্থার হাতে তুলে দেওয়া হয়। তার পরে টেকঅফের ছাড়পত্র পায় ওই ফ্লাইট। নির্দিষ্ট সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পরে, রাত ১০টা ৩০ মিনিটে ফ্লাইট গোয়া রওনা হওয়ার কথা জানানো হয়।
তবে কোথা থেকে এবং কে বোমার এই ভুয়ো বার্তা পাঠিয়েছিল, তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
FAQ
১. প্রশ্ন: কোথায় বোমা আতঙ্কের ঘটনা ঘটেছে?
উত্তর: চেন্নাই বিমানবন্দরে গোয়াগামী ইন্ডিগোর একটি ফ্লাইটকে ঘিরে বোমা আতঙ্ক ছড়ায়।
২. প্রশ্ন: কবে বোমার হুমকি পাওয়া যায়?
উত্তর: সোমবার বিকেলে ফ্লাইটটিতে বোমা থাকার হুমকি পাওয়া যায়।
৩. প্রশ্ন: বোমা হুমকির কারণে ফ্লাইটের কী হয়?
উত্তর: নিরাপত্তার কারণে ফ্লাইটের যাত্রা স্থগিত রাখা হয়। প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে বিমানটির গোয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা জানানো হয়।
৪. প্রশ্ন: হুমকি পাওয়ার পর যাত্রীদের কী করা হয়?
উত্তর: নিরাপত্তার স্বার্থে সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে তল্লাশি শুরু করা হয়।