কালবেলা · অর্থনীতি
আন্তর্জাতিক বাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
১৫/১০/২০২৬

আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্পট মার্কেটে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম বেড়েছে। এর মধ্যে প্যালাডিয়ামের দাম সবচেয়ে বেশি বেড়েছে।
বাজারের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৬ ডলার ৭৮ সেন্টে পৌঁছেছে।
অন্যদিকে, প্লাটিনামের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬১৬ ডলার ৫৪ সেন্ট হয়েছে।
এছাড়া প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ১৩১ ডলার ২৫ সেন্টে দাঁড়িয়েছে।
এদিকে বাংলাদেশের বাজারে কমেছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা।
বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণ ও রুপার গহনা তৈরির মজুরি নকশাভেদে নির্ধারিত হবে। গহনা বিক্রির ক্ষেত্রে ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত থাকবে। তবে ক্রেতার কাছ থেকে ভ্যাট আলাদাভাবে আদায় করা যাবে না।
সূত্র: রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗