২০২০ সালে আর্জেন্টিনার ফুটবল লিজেন্ড ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার মামলার রায় ঘোষণা হতে চলেছে। শুনানির ছয় মাস পর বৃহস্পতিবার আদালত ঘোষণা দিয়েছেন, আগামী ২২ ডিসেম্বর চূড়ান্ত রায় জানিয়ে দেওয়া হবে।
ম্যারাডোনার মেয়ে ও কয়েকজন অভিযুক্তের সংক্ষিপ্ত বক্তব্য নেওয়া হয়েছে। আর্জেন্টাইন তারকার মৃত্যুতে অবহেলার অভিযোগে সাতজন অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর বিচার শেষ হয়েছে।
দালমা ম্যারাডোনা ভাঙা কণ্ঠে বললেন, ‘আমি আশা করি অন্য যে কারো মতো আমার বাবা ন্যায্য বিচার পাবেন।’ এই মামলায় প্রধান অভিযুক্ত ও ম্যারাডোনার প্রধান চিকিৎসক লিওপোলদো লুকুয়ে বলেছেন, ‘আমি নির্দোষ।’
২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। তার আগে মস্তিষ্কে রক্তক্ষরণের অস্ত্রোপচার করেন। হাসপাতাল থেকে ফিরে কয়েকদিনের মধ্যে তার মৃত্যু হয়।
৭০ জনের বেশি সাক্ষীর বক্তব্য নিয়ে এপ্রিলে শুরু হয় বিচার কার্যক্রম। সাত অভিযুক্তের মধ্যে ছয় জনের চার থেকে ১২ বছরের কারাদণ্ডের সুপারিশ করেছেন আইনজীবীরা। এর মধ্যে লুকুয়ের জন্য ১২ বছর কারাদণ্ডের দাবি জানান।
এফএইচএম
