সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় রিয়াদকে ‘সব ধরনের প্রয়োজনীয় ও সম্ভাব্য সহায়তা’ দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরবে একের পর এক হামলা চালানোর প্রেক্ষাপটে কায়রো এই শক্ত অবস্থান নেয়।
আজ রোববার (১৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরার’ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সভাপতিত্বে দেশটির ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবের রাষ্ট্রীয় সম্পদ, ভৌগোলিক অখণ্ডতা এবং পবিত্র স্থানগুলো সুরক্ষায় কায়রো রিয়াদের ‘সম্পূর্ণ পাশে রয়েছে’। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করবে মিশর।
এর আগে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সৌদি সমর্থিত বাহিনীর নতুন করে লড়াই শুরু হওয়ার পর হুথি বিদ্রোহীরা রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেল জায়ান্ট সৌদি আরামকোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। গত মাসে ইয়েমেনে লড়াই নতুন করে তীব্র আকার ধারণ করার পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কায়রো সফর করে প্রেসিডেন্ট সিসির সঙ্গে বৈঠক করেছিলেন।
বিশ্লেষকরা বলছেন, হুথিদের লাগাতার ড্রোন ও মিসাইল হামলার মুখে সৌদি আরবের সুরক্ষায় মিশরের এই জোরালো ঘোষণা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব
১৫ অক্টোবর ২০২৬
১৫ অক্টোবর ২০২৬
১৫ অক্টোবর ২০২৬
