আজ ২০ অক্টোবর, মঙ্গলবার। ক্রিকেট ও ফুটবল-দুই অঙ্গনেই রয়েছে ব্যস্ত সূচি। দিনের শুরুতে টেলিভিশনের পর্দায় দেখা যাবে ক্রিকেটের লড়াই। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের আগ্রহের কেন্দ্র হয়ে উঠবে ইউরোপিয়ান ফুটবল। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের একাধিক ম্যাচ ঘিরে রাতভর জমবে ফুটবলীয় রোমাঞ্চ!
ক্রিকেটে আজ রয়েছে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ। দুপুর ২টায় মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। ম্যাচটি সরাসরি দেখা যাবে পিটিভি স্পোর্টস ও সনি স্পোর্টসে। একই সময়ে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলাও শুরু হবে।
তবে দিনের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠতে পারে চ্যাম্পিয়নস লিগ। রাত ১০টা ৪৫ মিনিটে শুরু হবে ফেনারব্যাচ ও স্লাভিয়া প্রাহার ম্যাচ। একই সময়ে মাঠে নামবে সাবাহ ও বরুশিয়া ডর্টমুন্ড।
রাত ১টায় শুরু হবে একসঙ্গে সাতটি ম্যাচ। এর মধ্যে ফুটবলপ্রেমীদের বাড়তি নজর থাকবে পিএসজি ও বার্সেলোনার লড়াইয়ে। একই সময়ে ম্যানচেস্টার সিটি খেলবে এথেন্সের বিপক্ষে, লিভারপুলের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। এ ছাড়া স্টুটগার্ট-অ্যাটলেটিকো মাদ্রিদ, পোর্তো-পিএসভি, রোমা-স্লোভান ব্রাতিস্লাভা এবং নাপোলি-বোদো/গ্লিমট ম্যাচও রয়েছে সূচিতে।
ইউরোপিয়ান ফুটবলের পাশাপাশি সৌদি প্রো লিগেও রয়েছে দুটি ম্যাচ। রাত ১২টায় আল নাসর মুখোমুখি হবে নিওম এসসির। একই সময়ে আল ইত্তিফাক খেলবে আল ইত্তেহাদের বিপক্ষে।
ক্রিকেট
ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ
পাকিস্তান-ইংল্যান্ড
সরাসরি, দুপুর ২টা
পিটিভি স্পোর্টস, সনি স্পোর্টস
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া
দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিন
সরাসরি, দুপুর ২টা
স্টার স্পোর্টস
ফুটবল
চ্যাম্পিয়নস লিগ
ফেনারব্যাচ-স্লাভিয়া প্রাহা
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট
সনি টেন, সনি লাইভ, ট্যাপম্যাড
সাবাহ-বরুশিয়া ডর্টমুন্ড
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট
সনি টেন, সনি লাইভ, ট্যাপম্যাড
পিএসজি-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা
সনি টেন, সনি লাইভ, ট্যাপম্যাড
ম্যানচেস্টার সিটিএথেন্স
সরাসরি, রাত ১টা
সনি টেন, সনি লাইভ, ট্যাপম্যাড
লিভারপুল-ভিয়ারিয়াল
সরাসরি, রাত ১টা
সনি টেন, সনি লাইভ, ট্যাপম্যাড
স্টুটগার্ট-অ্যাটলেটিকো মাদ্রিদ
সরাসরি, রাত ১টা
সনি টেন, সনি লাইভ, ট্যাপম্যাড
পোর্তো-পিএসভি
সরাসরি, রাত ১টা
সনি টেন, সনি লাইভ, ট্যাপম্যাড
রোমা-স্লোভান ব্রাতিস্লাভা
সরাসরি, রাত ১টা
সনি টেন, সনি লাইভ, ট্যাপম্যাড
নাপোলি-বোদো/গ্লিমট
সরাসরি, রাত ১টা
সনি টেন, সনি লাইভ, ট্যাপম্যাড
সৌদি প্রো লিগ
আল নাসর-নিওম এসসি
সরাসরি, রাত ১২টা
ফ্যানকোড
আল ইত্তিফাক-আল ইত্তেহাদ
সরাসরি, রাত ১২টা
ফ্যানকোড
