স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে করবে নির্বাচন কমিশন; প্রথম ধাপে ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। সোমবার সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি কমিশন এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 12 Oct 2026, 03:30 PM
Updated : 12 Oct 2026, 03:30 PM