নেত্রকোণা শহরের পারলা হোসেনপুর এলাকায় নিউ বনবিথী বেকারিতে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন জানান, অবৈধ বেকারি কারখানায় এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আরিফুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিসার হাবিবুর রহমান ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।