বেকার যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন আমঝুপি গ্রামের ৩০ নারী।
রবিবার (১৮ অক্টোবর) সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়ায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের উপজেলা পর্যায়ের এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুল বাসার।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম ও শফিকুল ইসলাম এবং টিটিসির প্রশিক্ষক মাসুদ রানা ও মাহফুজা আক্তারসহ অন্যরা।
২১ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পোশাক তৈরির দক্ষতা বাড়ানোর পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে। এর মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকেরা।
যুব উন্নয়ন অধিদপ্তরের এ উদ্যোগ স্থানীয় নারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভরতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিআলো/আমিনা