রাজবাড়ীতে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বুকে গুলি করে এক যুবককে হত্যা করেছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম পিয়ারুল সরদার (৩২)। তিনি সদরের রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে। তিনি হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী বলে জানা গেছে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এশার নামাজ আদায় করে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদ থেকে বের হওয়ার সময় একটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা দুজন পিয়ারুলকে গুলি করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পিয়ারুল বুুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে দুটি গুলির খোসা পাওয়া গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, পিয়ারুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ ১৫টি মামলা রয়েছে। তাকে হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
রুবেলুর রহমান/একিউএফ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
