বাস ডেস্ক >>
হোয়াইট হাউজে মাত্র ২ সপ্তাহের মতো সময় আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের। তার আগে মিত্র ইসরাইলের কাছে ৮ বিলিয়ন বা ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে বাইডেন প্রশাসন।
এরইমধ্যে চুক্তির বিষয়ে অনানুষ্ঠানিকভাবে কংগ্রেসকে অবহিত করা হয়েছে। নতুন পরিকল্পনায় আর্টিলারি রকেট, বিমান হামলা ঠেকাতে যুদ্ধাস্ত্রের পাশাপাশি ৫০০ পাউন্ড বোমা রয়েছে।
শনিবার (৪ জানুয়ারি ২০২৫) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।
মার্কিন সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, চুক্তির কিছু অংশ বর্তমান মার্কিন সেনাবাহিনীর সংরক্ষিত গোলাবারুদ থেকে সরবরাহ করা যেতে পারে। তবে বেশিরভাগই সরবরাহ করতে এক বছর বা তার বেশি সময় লাগবে।
গাজা যুদ্ধের মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার দায়ে অভিযুক্ত ইসরাইলকে অকুন্ঠ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ইসরাইলের অধিকার নিয়ে সবচেয়ে বড় কন্ঠস্বর ওয়াশিংটন। মার্কিন অস্ত্র বিক্রির নতুন পরিকল্পনা গাজায় বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরো বাড়াবে।
