এম,শাহজাহান শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে বর্নাঢ্য র্যালি, কন্যাশিশু সমাবেশ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, এ. কে. এম জহিরুল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার, মিজ আরিফা সিদ্দিকা, বিশিষ্ট সমাজসেবী মিজ্ রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাব সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীরা এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।
অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার সুরক্ষা, নিরাপদ শৈশব নিশ্চিতকরণ, শিক্ষা ও পুষ্টির সুযোগ বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
The post শেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালি appeared first on সকালের খবর ২৪.
