স্টাফ রিপোর্টার, যশোর : জাপানে পড়াশোনা ও জব করতে ইচ্ছুক শিক্ষার্থী ও যুবদের ভাষা শিক্ষার প্রতিষ্ঠান আওয়াজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের যশোর শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় যশোর শহরের আরএন রোডে (আইসিবি ব্যাংকের উপরে) প্রতিষ্ঠানের উদ্বোধন করেন চেয়ারম্যান মুজিবর রহমান তালুকদার।
উপস্থিত ছিলেন যশোর সেন্টারের পরিচালক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল।
তারা জানান, জাপানে পড়াশোনা কিংবা চাকরির জন্যে জাপানি ভাষা শেখার বিকল্প নেই। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভাষা শিখে এ পর্যন্ত অর্ধশতাধিক শিক্ষার্থী ও যুব জাপান অ্যাম্বাসিতে পরীক্ষার মাধ্যমে চলে গেছেন।
আয়োজকরা জানান, তিনটি ব্যাচে যশোরে এই ভাষা শিক্ষার ক্লাস করানো হবে। বিশেষ ছাড় হিসেবে মাত্র ৫ হাজার টাকায় ভর্তি হওয়া যাবে।
প্রসঙ্গত, চাঁদপুর, কুমিল্লা ও ঢাকার পরে যশোরে এই সেন্টার করা হলো।

