অক্টোবর ২৫, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন। রবিবার (২৫ অক্টোবর) পর্যটন গমন বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে অবস্থান করতে পারবেন পর্যটকরা
এসময় প্রতিদিন ২ হাজারের পরিবর্তে সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।
এছাড়া সেন্টমার্টিনে রাত্রিযাপনের নিষেধাজ্ঞাও তুলে নেয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়।
খুলনা গেজেট/এএজে
