সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর বাংলাদেশ মিশনকে জানানো হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গণমাধ্যমে খবর প্রকাশের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।
সৌদি গণমাধ্যমের খবর অনুযায়ী, মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বৃহস্পতিবার জেদ্দার পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ কনস্যুলেট।
চিঠিতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
