‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সমসাময়িক কৃষি ও সুষ্ঠু সার ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা বানু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এলাকার কৃষির সার্বিক অগ্রগতি, সমসাময়িক কৃষি সমস্যা এবং কৃষকদের মধ্যে সুষম ও সুষ্ঠুভাবে সার বণ্টন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বক্তারা সঠিক নিয়মে কৃষিকাজ পরিচালনা এবং সার ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এমএ
