ঢাকা,২৫ অক্টোবর-দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আজ রবিবার খুলছে সুপ্রিম কোর্ট। ছুটির পর প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
এ ছাড়া হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে দুপুর আড়াইটা থেকে।
এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) হাইকোর্ট বিভাগের ৫৭টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
আজ রবিবার থেকে এসব বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে।
এস এম/ ২৫ অক্টোবর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে সুপ্রিম কোর্ট, দুপুরে শুরু হবে হাইকোর্টের বিচারকাজ first appeared on DesheBideshe.