যশোরে চুরির চক্রের সদস্য এবং চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি মনিরুল ইসলাম সাগরকে আটক করা হয়েছে। আটক সাগর শহরের ষষ্ঠীতলা বুনোপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। রোববার সন্ধ্যায় মারমুখী আচরণের অভিযোগে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ জানায়, সাগরের নামে পাঁচটি মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত চোর হিসেবে পরিচিত। এ ছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
রোববার সন্ধ্যায় সাগর শহরের মুজিব সড়ক এলাকায় স্থানীয়দের ভয়ভীতি দেখাচ্ছিলেন এবং মারমুখী আচরণ করছিলেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
সোমবার তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়।
