ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পৌরসভার মেয়র প্রার্থী হাজী সালাউদ্দিন ভূইয়া। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের সড়ক বাজার এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শিক্ষক আসাদুজ্জামান খানের সঞ্চালনায় আয়োজক হাজী সালাউদ্দিন ভূইয়ার উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানিয়ে আখাউড়া পৌরসভা নিয়ে তাঁর বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি আখাউড়ার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সব সাংবাদিকদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
সালাউদ্দিন ভূইয়া বলেন, নির্বাচিত হলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবেন। এ সময় তিনি সাংবাদিকদের সহায়তায় একটি কল্যাণ তহবিল গঠনের ইচ্ছা প্রকাশ করেন।
মতবিনিময় সভার আয়োজন করায় উপস্থিত সাংবাদিকরা সালাউদ্দিন ভূইয়াকে ধন্যবাদ জানান এবং তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানান।
